‘ফুটবল সারা বিশ্বকে এক করেছে’

তারকার চোখে বিশ্বকাপ

‘ফুটবল সারা বিশ্বকে এক করেছে’

ফন্ট সাইজ:

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী তানজিকা আমিন। এ অভিনেত্রী বরাবরই সমর্থন করেন আর্জেন্টিনা। তবে তার স্বামী আবার ব্রাজিলের সাপোর্টার। যদিও এবার আর্জেন্টিনার খেলার দিন এ দলটিকেই সাপোর্ট করছেন তিনি। তানজিকা আমিন বলেন, যখন থেকে ফুটবল বুঝি, তখন থেকেই আর্জেন্টিনা করে আসছি। এবার বিশ্বকাপ নিয়ে সারা দুনিয়ায় উন্মাদনা চলছে। আর্জেন্টিনা প্রথম খেলায় ম্যাজিক দেখিয়েছে। বিশেষ করে মেসি ম্যাজিক।

এই ম্যাজিক চলতে থাকলে আর্জেন্টিনাকে কেউ থামাতে পারবে না। আসলে ফুটবল নিয়ে গল্প করলে বা তর্ক করলে ঘণ্টার পর ঘণ্টা করা সম্ভব। যার যার পছন্দের দল থাকতেই পারে। পছন্দের দল থাকাটাই স্বাভাবিক। সেভাবেই আমার পছন্দের দলও আর্জেন্টিনা। আমি খুব করে চাই- প্রিয় দল এবার বিশ্বকাপ জিতুক। প্রিয় দল ভালো কিছু করুক। তবে অন্য দলের প্রতিও আমার রাগ কিংবা ঘৃণা নেই। খেলায় এসব থাকতে নেই। যে যার দলকে স্বাধীনভাবে সাপোর্ট করবে। তবে ভাবতে ভালো লাগে ফুটবল সারা বিশ্বকে এক করেছে। শত যুদ্ধের মাঝেও এটি একটি সুন্দর যাত্রা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন