ঢাকায় দুইদিনব্যাপী সংগীত উৎসব

ঢাকায় দুইদিনব্যাপী সংগীত উৎসব

ফন্ট সাইজ:

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আগামী ২১ ও ২২শে জুন ঢাকায় দুইদিনব্যাপী সংগীত উৎসব আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিক পর্ব এবং ৭টায় সংগীত পরিবেশনা শুরু হবে।

উদ্বোধনী দিনে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহিদ উদ্দিন স্বপন। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন