ঈদে মুক্তি পাওয়া সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ এবার বড় পরিসরে দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে মুক্তি পেয়েছে। গতকাল শুক্রবার থেকে দেশের ৩২টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হচ্ছে ছবিটি। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা।
প্রযোজক আব্দুল আজিজ জানান, সময় স্বল্পতার কারণে থাকা কিছু অসঙ্গতি সংশোধন করে নতুন সংস্করণ মুক্তি দেয়া হয়েছে। ফলে দর্শকরা এবার ছবিটিতে কিছু ভিন্নতা দেখতে পাবেন।
