অবশেষে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল-হিজবুল্লাহ

অবশেষে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল-হিজবুল্লাহ

ফন্ট সাইজ:

ইসরাইল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, লেবাননের স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। খবর রয়টার্সের।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা আলোচনার মাধ্যমে এই চুক্তি চূড়ান্ত করেছে, যেখানে সহযোগিতা করেছে ইরান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ের তীব্র সংঘাত ও পাল্টাপাল্টি হামলার পর দুই পক্ষ এখন যুদ্ধবিরতিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্বারক সই হয়। এই স্মারকে লেবাননে হামলা বন্ধসহ দেশটিতে কোনো ইসরাইলি সেনা অবস্থান করতে পারবে না বলে বলা হয়। তবে এরপরেও হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে।
শুক্রবার লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় অন্তত চারজন ইসরাইলি সেনা নিহত হয় বলে খবর পাওয়া গেছে।

শেষমেশ দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির খবর এলো। তবে এই যুদ্ধবিরতি কতদিন টিকে- তা নিয়ে প্রশ্ন রয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন