ম্যাট রেনশের অতিমানবীয় ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রানের পাহাড় গড়লো অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজে টিকে থাকলে হলে টাইগারদের করতে হবে ১৯৭ রান।
নির্ধারিত ওভারে অস্ট্রেলিয়ার পুঁজি ৫ উইকেটে ১৯৬। চারে নেমে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন রেনশ। ৫২ বলে ৫ ছক্কা ৪টি চারের মারে তার ব্যাট থেকে এসেছে ৮৯ রান। ৪ ছক্কা ও ২ চারে ৪৫ রানের ইনিংস খেলেন টিম ডেভিড। চতুর্থ উইকেটের জুটিতে দুজন মিলে যোগ করেন ৫০ বলে ৯৭ রান। এছাড়া শেষ দিকে জোয়েল ডেভিসের ৮ বলে ১৩ রানের ইনিংসে পুঁজি বাড়ে অস্ট্রেলিয়ার।
আরও পড়ুন:
নিউ ইয়র্কের রাস্তায় ‘ছদ্মবেশী’ হালান্দ
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন একাদশে ফেরা নাসুম আহমেদ। ১ উইকেট করে নিয়েছেন আবুল গাফফার সাকলাইন, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
