বিশ্বকাপের গ্রুপ বি-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল সুইজারল্যান্ড। বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারালো তারা। প্রথমার্ধে দুই দলই ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে খেলার রং পুরোপুরি বদলে যায়।
বদলি হিসেবে নেমেই বাজিমাত করেন ২০ বছর বয়সী ইয়োহান মানজাম্বি। ৭৪ মিনিটে দারুণ এক ভলিতে সুইসদের এগিয়ে দেন তিনি। এর কিছুক্ষণ পরই, ৮০ মিনিটে বড় ধাক্কা খায় বসনিয়া। ব্রিল এমবোলোকে শেষ মুহূর্তে ফাউল করে লাল কার্ড দেখেন তারিক মুহারেমোভিচ। দশজনের দলে পরিণত হয় বসনিয়া। সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় সুইজারল্যান্ড। ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রুবেন ভারগাস। তিনিও ছিলেন বদলি খেলোয়াড়। আর শেষ মিনিটে তৃতীয় গোলটি করেন মানজাম্বি নিজেই, একই ম্যাচে যা তার দ্বিতীয়। যোগ করা সময়ে বসনিয়ার হয়ে একটি গোল শোধ দেন আমর মেমিচ, কিন্তু খেলার একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ৪-১ ব্যবধান নিশ্চিত করেন অধিনায়ক গ্রানিত জাকা।
সুইজারল্যান্ডের হয়ে মাঠে নেমে এদিন রেকর্ড গড়েন এডিন জেকো। ৪০ বছর ৯৩ দিন বয়সে বিশ্বকাপ ম্যাচ খেলে তিনি হয়ে গেছেন বিশ্বকাপ ইতিহাসে ৪০ বা তার বেশি বয়সে খেলা চতুর্থ ফুটবলার। এর আগে এই কীর্তি গড়েছিলেন রজার মিলা, লুকা মদরিচ ও ক্রিস্টিয়ানো রোনালদো।
১০ জনের বসনিয়াকে হারালো সুইজারল্যান্ড
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
১৯ জুন (শুক্রবার), ২০২৬, ৩ঃ১৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
