জয়ের খুব কাছে গিয়ে ড্র করলো চেক প্রজাতন্ত্র। শেষ সময়ে গোল হজম করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করে দলটি। দুই ম্যাচে ১ পয়েন্ট দুই দলের। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় পেলে চেক প্রজাতন্ত্র সরাসরি দ্বিতীয় পর্বে জায়গা করে নিতে পারবে; ড্র করলেও সুযোগ থাকছে। অন্যদিকে, শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পয়েন্ট পেলেই দ্বিতীয় পর্বের আশা টিকে থাকবে দক্ষিণ আফ্রিকার।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন মিডফিল্ডার সাডিলেক। লম্বা থ্রো-ইন থেকে ‘জোকার পাস’ ধরে তার করা গোলটি এবারের আসরের দ্রুততম। সমতা ফেরাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা বাফানা বাফানা আক্রমণের ধার বাড়ায়। ৮৩ মিনিটে ডি-বক্সের ভেতরে মাসেকোর শট চেক ডিফেন্ডার সুলচের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিএআর (VAR) রিপ্লে দেখে পেনাল্টি দেন তিনি। স্পটকিক থেকে গোল করে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান মোকোএনা।
চেক রিপাবলিকের সঙ্গে ড্র
শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকার রক্ষা
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
১৯ জুন (শুক্রবার), ২০২৬, ১২ঃ৫০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
