মহাখালীতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

মহাখালীতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

ফন্ট সাইজ:

রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় মিছিল বের করেন তারা। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আরা বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবি’র সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন জড়ো হয়। পরে তারা বাস টার্মিনালের দিকে মিছিল শুরু করে।

টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন যুক্ত হন। এ সময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগের কয়েকজন মিছিল করেছে। তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।









SHINGRAPUR

১ মাস আগে

তারা বাংলাদেশের ৫০,০০০ নিরীহ মানুষকে হত্যা করেছে। তাই তারা বাংলাদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না।

SHINGRAPUR

১ মাস আগে

২০২৬ সালের ১৮ জুন ঢাকার মহাখালী বাস টার্মিনাল এলাকায় ঘটেছে. কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে একটি ঝটিকা মিছিল বের করে এবং আতংক সৃষ্টি করতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়. এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে, যাদের নাম মিজানুর রহমান হাওলাদার, শামীম আর বেবি এবং শামীম হোসেন. বাংলাদেশের রাজনীতিতে কোনো নির্দিষ্ট দলের অংশগ্রহণ, নিষেধাজ্ঞা বা রাজনৈতিক অধিকারের বিষয়টি সম্পূর্ণ দেশের প্রচলিত আইন, বিচার বিভাগ এবং সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সহিংসতামূলক যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে থাকে. They have killed 50,000 innocent people of Bangladesh. So, they can't do any political activities in the Bangladesh.

Abul Kashem

১ মাস আগে

আওয়ামী লীগ সন্ত্রাসী ও দুর্বৃত্ত তা ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে আবারও প্রমাণ করলো।

মন্তব্য করুন