বিক্ষোভ সমাবেশে বক্তারা সিলেটের মাটিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই

ফন্ট সাইজ:

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টাকে রাজপথেই কবর দেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার রাতে নগরীর শিবগঞ্জ এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় আয়োজিত এই প্রতিবাদ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে টিলাগড়ে গিয়ে এক বিশাল সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সিদ্দিক আলীর সভাপতিত্বে এবং মহানগর তাঁতীদলের সদস্য জামাল আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. ইসলাম আলী ও শহীদ জিয়া স্মৃতি সংসদ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অপর্ণ ঘোষ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাহপরান (রহ.) থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক দীপক রায়, বিএনপি নেতা তসলীম উদ্দিন, মাহবুব হোসেন মিলন, বিএনপি নেতা জুনেদ আরমান, স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন, শাহপরান থানা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরান, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম আহমদ, রফিক আহমদ, সেলিম উদ্দিন, সিলেট মহানগর তাঁতী দলের সদস্য রেজাউল করিম রুবেল, যুবদল নেতা সুমন আহমদ, সিলেট মহানগর জাসাস’র সদস্য মুহিবুর রহমান মুহিব, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু প্রমুখ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন