ফেনী মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক হলেন সেই শিক্ষিকা পলি

ফেনী মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক হলেন সেই শিক্ষিকা পলি

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীর উপহারের পর এবার ফেনী জেলা মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হলেন নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী ক্ষুদে ফুটবলারদের উৎসাহ জুগিয়ে ভাইরাল হওয়া শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলি। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয় জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০০৮ এর ২ (১৫) অনুযায়ী পরিষদের চেয়ারম্যান এ অনুমোদন দেন। ফেনী জেলা মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি করা হয় জেলা প্রশাসক মনিরা হককে।

সহ-সভাপতি করা হয় জেলা পুলিশ সুপারের সহধর্মিণীকে। এ কমিটির সাধারণ সম্পাদক করা হয় আলোচিত শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলিকে। এছাড়া কমিটিতে জেলা মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতাকে সহ-সভাপতি, সৈয়দা রাশেদা আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য করা হয় সামিরা বিনতে মাহি, আমেনা আক্তার শেলী, সৈয়দা আরিফা আক্তার লিমা ও মোসাম্মৎ মমতাজকে। এর আগে, গত ৩রা জুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ক্ষুদে ফুটবলারদের উৎসাহ দিয়ে ভাইরাল হওয়া ফেনী সদর উপজেলার গিল্লা বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার। সাক্ষাৎ শেষে খালেদা আক্তার জানিয়েছিলেন, চাকরির বিধি লঙ্ঘন হবে না এমন সব সংস্থায় তাকে পদ-পদবি প্রদানের প্রতিশ্রুতি দেন মন্ত্রী। তার আগে, ওই শিক্ষিকাকে উপহার পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন