ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত ৩

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত ৩

ফন্ট সাইজ:

সিলেটের ফেঞ্চুগঞ্জে নৌকা দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জনের মরদেহ নৌকাতে পড়ে থাকলেও অপরজন পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার গয়াসি গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাশি করছে। নিহতরা হলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামালপুর গ্রামের রফিক মিয়ার ছেলে ছাবির আলীম (৪০) একই গ্রামের মৃত রফিক মিয়ার দুই ছেলে আব্দুল হামিদ (৪৫) ও কাবিল মিয়া (৪৬)। এ ঘটনায় কাবিল মিয়া নিখোঁজ রয়েছেন। ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, দুইজনের মরদেহ থানায় আনা হয়েছে অপরজনের সন্ধানে ফায়ার সার্ভিস তল্লাশি চালাচ্ছে। নিহতরা সবাই জেলে ছিলেন বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন