শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের অর্থায়নে দেশে বিপুল পরিমাণে বিনিয়োগ হচ্ছে। এই বিনিয়োগের ফলে নানামুখী প্রতিষ্ঠান গড়ে উঠছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে বিশাল ভূমিকা রাখছে।
তবে প্রবাসীদের এই বিনিয়োগের সম্ভাবনাকে আরও সফলভাবে কাজে লাগাতে হবে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশমুখী হয়ে কাজ করতে হবে, বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট নগরীর খাসদবির পয়েন্টে ‘সিলেট হলি ডে হোম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা এবং ‘সিলেট হলি ডে হোম’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মুনিম-এর সভাপতিত্বে এ সময় শাহ মুনিম বলেন, সিলেট হচ্ছে একটি ঐতিহ্যবাহী পর্যটন নগরী। সিলেট নগরী সবুজের মাঝে ‘সিলেট হলি ডে হোম’ ভ্রমণের ঠিকানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিশিষ্ট কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য ডেট্রয়েট পাবলিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ আব্দুল খালিশ মিনার, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবা, সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, প্রবাসী নেতা এনাম উদ্দিন হারুন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম এ মতিন, মো. ইউসুফ সেলু, কাপ্তান মিয়া, হুমায়ুন আহমদ মাসুক, গার্ডেন টাওয়ারের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, সমাজসেবী মো. দেলোয়ার হোসেন খান, ইদ্রিস আলী, কাজী আ ফ ম আব্দুল কাইয়ুম, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আমিন পারভেজ, পাপ্পু আহমদ, আমিন তাহমিদ, সুইট আহমদ, মো. বেলাল উদ্দিন, কয়েস আহমদ সাগর, মো. দেলওয়ার আহমদ, এডভোকেট আখতার হোসেন, সাজিদ আহমদ চৌধুরী, এডভোকেট লিয়ন, মো. শফিকুর ইসলাম, সাইদুর রহমান উজ্জ্বল, ব্যাংকার শাহ ফাহাদ ইবনে আজিজ সানী, মোহাম্মদ শাহীন মিয়া, পিনাকী রায়, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, জাবেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা এবং প্রবাসী কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ফিতা কেটে ‘সিলেট হলি ডে হোম’ উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
