বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফরম ‘স্প্লাইস’-এ প্রকাশ হয়েছে সংগীতশিল্পী আরমীন মুসার ‘বাংলা বাউল ফোক ভোকাল’ শিরোনামের একটি নতুন প্রজেক্ট। ভারতীয় সুরকার ধ্রুব গোয়েলের লেবেল আরহ’র সঙ্গে যৌথভাবে তৈরি এই সংগীত সংগ্রহটি বাংলার শত বছরের পুরনো আধ্যাত্মিক লোকসংগীত, বাউলসংগীতের আবেগ ও গভীরতাকে আধুনিক বৈশ্বিক সংগীতের সঙ্গে উপস্থাপিত হয়েছে। প্রজেক্টের মিউজিকগুলো ইলেকট্রনিক সংগীত, চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ডিজাইনসহ নানা মাধ্যমে সংগীতায়োজন করতে ব্যবহার করা যাবে।
আরমীন মুসার ‘বাংলা বাউল ফোক ভোকাল’
স্টাফ রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
