হোয়াইট হাউসের আঙিনায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ইউএফসি ফাইটের আয়োজন করা হয়। এই আয়োজনে বড় হামলার ছক কষেছিলো একদল যুবক। তবে তাদের এই পরিকল্পনা আগেই ধরে ফেলতে সক্ষম হয় এফবিআই। এই পরিকল্পনায় জড়িত থাকার দায়ে ৫ জনকে এফবিআইয়ের হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে আদালতের নথি থেকে। তারা বিস্ফোরক বহনে সক্ষম ড্রোন দিয়ে হোয়াইট হাউজের উত্তরে হামলা চালাবে এবং স্নাইপার বন্দুকধারীরা বের হবার পথে রাজনীতিবিদ এবং অন্যদের টার্গেট করবে এমনটাই পরিকল্পনা করেছিলো বলে অভিযোগ করে এফবিআই। আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত পাঁচ ব্যক্তি সরকারবিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী। যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের তদন্ত ফাইল যেভাবে ধামাচাপা দেয়া হয়, তা নিয়ে তাদের ক্ষোভ ছিল।
এছাড়া, অভিযুক্তদের একজন প্রো-ইসরাইল গোষ্ঠীগুলোর কাছ থেকে নির্বাচনী অনুদান নেয়া আইনপ্রণেতাদের লক্ষ্যবস্তু করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এফবিআই সিইও কাশ প্যাটেল বলেন, গত ১০ জুন এফবিআই এবং আমাদের সহযোগী আইন প্রয়োগকারী সংস্থাগুলো ওয়াশিংটন ডি.সি.-র ‘ইউএফসি আমেরিকা ২৫০’ ইভেন্টে একটি সম্ভাব্য হুমকির বিষয়ে জানতে পারে। এই হুমকির সাথে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের বাইরের কিছু ব্যক্তি জড়িত ছিল। গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে অন্তত তিনজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এছাড়া এই চক্রের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের ষড়যন্ত্র এবং অস্ত্র আইনের লঙ্ঘনসহ অন্যান্য অভিযোগও আনা হয়েছে।
তবে তারা এখনও আদালতে নিজেদের দোষ স্বীকার বা অস্বীকার করে কোনো জবানবন্দি দেয়নি এবং তাৎক্ষণিকভাবে তাদের আইনজীবীদের কোনো তথ্য পাওয়া যায়নি। ফক্স নিউজ ডিজিটাল জানিয়েছে, এই সন্ত্রাসী চক্রটিতে প্রায় ২৩ জন পর্যন্ত মানুষ জড়িত থাকতে পারে। কর্তৃপক্ষ এই চক্রান্তের কথা জানতে পারে যখন ওহাইওতে টাইসেন প্রপার নামে ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনের মা স্থানীয় পুলিশকে ফোন করেন। তিনি জানান, তার ছেলে বেশ কিছু অস্ত্র কিনেছে এবং অনলাইনে সন্দেহভাজন কিছু মানুষের সাথে যোগাযোগ রাখছে।
পরবর্তীতে এফবিআই এজেন্টের কাছে টাইসেন প্রপার স্বীকার করেন যে, ইউএফসি ইভেন্টে একটি পরিকল্পিত ও সমন্বিত হামলার বিষয়ে তিনি অবগত ছিলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কর্তৃপক্ষ এই ধরনের সহিংসতার পেছনের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, বড় কোনো অর্থায়ন এবং সমন্বিত পরিকল্পনা ছাড়া ২৩ জন মানুষ ওয়াশিংটন ডি.সি.-তে একটি গণ-সন্ত্রাসী হামলা চালানোর পর্যায়ে পৌঁছাতে পারে না। এটি কেবল কয়েকজন মানুষের উন্মাদনা নয়, এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী চক্রান্ত।

Mohsin
২ দিন আগেঈসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয় করতে না পারার ব্যর্থতা কে ডাকতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকানীদের সহানুভূতি পাবার জন্য এফবিআই কে দিয়ে মিথ্যা নাটক সাজাইয়াছেন।