বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদীর মা মমতাজ বেগম আর নেই। আজ সকালে খুলনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক শোক বার্তায় বিসিবি লেখে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’
আরও পড়ুন:
আফগানদের গুঁড়িয়ে ইতিহাসগড়া জয় ভারতের
টাইগার ক্রিকেটার শেখ মেহেদীর জন্ম ১৯৯৪-এর ১২ই ডিসেম্বর, খুলনায়। ৩১ বছর বয়সী এ অলরাউন্ডার বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন।
