ভারত-পাকিস্তানের মাঠের বাইরের ‘খেলা’ এখনও চলমান। সেই রেশ ধরে এবার বিস্ফোরক দাবি করলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের মতে, ভারতের সাবেক ক্রিকেটারদের মুখের ভাষা খারাপ! আমিরের অভিযোগ, তারা অন্যের মতামতকে সম্মান তো করেনই না, উল্টো পাকিস্তানকে গালিগালাজ করেন!
এসবের শুরু ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মার হতাশাজনক পারফর্মেন্স থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে শুন্য রানে আউট হওয়ার পর তাকে ‘স্লগার’ বলে অভিহিত করেন আমির। অবশ্য তৃতীয় ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি অভিষেক। এরপর থেকে একের পর মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার। আমিরের মতে, ভারত সুপার এইটের গণ্ডিও পার হতে পারবে না। তারই ধারাবাহিকতায় এবার নতুন মন্তব্য করে শিরোনাম হয়েছেন তিনি। আগের দু’বারের মতো এবারও সেই একই টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে এসব কথা বলেন আমির।
আমিরের প্রথম দুই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এক হাত নেয়া হয়। ভারতের সাবেক তারকারাও তার কড়া সমালোচানা করেন। তবে সেসব পাত্তাও দিচ্ছেন না ৩৩ বছর বয়সী আমির। নিজের ভাবনাতেই অটল থেকে সেসবের প্রতিক্রিয়া জানিয়ে বাঁহাতি পেসার বলেন, ‘আমি শুধু আমার মতামত দিয়েছি। ভারত ভালো খেললে সবসময় প্রশংসা করেছি। আগেও যেমন বলেছি, সবারই উচিত অন্যের মতামতকে সম্মান জানানো। ভারতের কিছু সাবেক ক্রিকেটার যে ধরনের কথা বলে... তারা এতো বাজে ভাষা ব্যবহার করে! তারা পাকিস্তানকে গালিগালাজ করে। আমরা কখনওই তা করি না। একটি উদাহরণ দেখান যে, ভারতকে নিয়ে আমি কখনও খারাপ কিছু বলেছি কি না।’
আমিরের মতে, মতভেদ থাকবেই। ভারতীয় সাবেক ক্রিকেটারদের উচিত অন্যে মতামতকে সম্মান জানানো। তিনি বলেন, ‘অন্যের মতামতামকে সম্মান জানাতে শিখুন। পৃথিবীতে এতো এতো মানুষ, সবার মত তো একই হবে না। (ক্রিকেট) খেলাটি আমরা খেলেছি। কীভাবে কী হয়, জানি।’

আইয়ান আহমেদ
৩ মাস আগেআরে বোকা, সারা বিশ্বই পাকিদের গালিগালাজ করে। যেমন লন্ডনে সব থেকে অশ্লীল গালিই হলো "পাকি পাকি". আসলে এই জাতি গালি গালাজ খাওয়ারই যোগ্য।