‘আমি না থাকলে ইসরাইলের অস্তিত্ব থাকত না’

‘আমি না থাকলে ইসরাইলের অস্তিত্ব থাকত না’

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তিনি না থাকলে ইসরাইলের অস্তিত্বই থাকত না। একই সঙ্গে ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও ‘দায়িত্বশীল’ হওয়ার পরামর্শ দিয়েছেন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন একটি সময়ে এই মন্তব্য করেছেন, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা নিয়ে ঐকমত্য হয়েছে। তবে ইসরাইলের অনেক নেতা এই সমঝোতার সমালোচনা করেছেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল থাকত না। আর আমি না থাকলেও ইসরাইল থাকত না, কারণ আমি যা করেছি, তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না।
নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক অনেক ভালো উল্লখে করে ট্রাম্প বলেছেন,এখন লেবাননের বিষয়ে বিবিকে (নেতানিয়াহু) আরও দায়িত্বশীল হতে হবে।

এ ছাড়া তিনি বলেছেন, লেবানন ও হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের আচরণ আমার ভালো লাগেনি। তাদের আরও দ্রুত কাজটি শেষ করা উচিত ছিল। বিষয়টি অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে। এমন হলে ইরানের সঙ্গে বড় ধরনের সমঝোতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন