ভোল পাল্টালেন ট্রাম্প

ভোল পাল্টালেন ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইরানে অন্তত ৪২ হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন। একই সঙ্গে ট্রাম্প স্পষ্ট করেন যে, তিনি কোনো ধরনের শাসন পরিবর্তন (রেজিম চেঞ্জ) সমর্থন করেন না। যদিও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর দেশটির রেজিম চেঞ্জের কথা বারংবার উল্লেখ করেছিলেন তিনি। তবে সর্বশেষ দেশটির সঙ্গে সমঝোতা চুক্তি হওয়ার পরেই আগের অবস্থান থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আমিরের সঙ্গে বৈঠকের সময় এসব মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প এদিন বলেন, ইরানে অন্তত ৪২ হাজার বিক্ষোভকারী নিহত হয়েছেন, প্রতিবাদ করার কারণে তারা নিহত হয়েছেন। তিনি আরও বলেন, আমি শাসন পরিবর্তনে বিশ্বাস করি না। আমি বহু বছর ধরে শাসন পরিবর্তন দেখেছি, এবং তা কখনোই কাজ করে না। এ ছাড়া ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে। এবার ট্রাম্প ইরানের এসব কর্মকর্তাকে “খুবই যুক্তিসংগত মানুষ” বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ইরানের প্রথম দলটির সবাই মারা গেছে, দ্বিতীয় দলটিও মারা গেছে এবং তৃতীয় দলের একটি অংশও শেষ হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমরা এখন ইরানের এমন মানুষের সঙ্গে কাজ করছি, যারা আমার মতে খুবই যুক্তিসংগত মানুষ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন