চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীরের গেজেট প্রকাশ আপাতত স্থগিত

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-২ আসনের বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত প্রার্থী সারোয়ার আলমগীরের গেজেট প্রকাশ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। ফলে হাইকোর্টে রুলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরকে বিজয়ী হিসেবে গেজেট প্রকাশ করা যাবে না।

আদালতে রিটকারীর পক্ষে আইনজীবীরা দাবি করেন, নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফল নিয়ে উত্থাপিত অভিযোগের যথাযথ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ হলে পরবর্তীতে জটিলতা সৃষ্টি হতে পারে। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষ গেজেট প্রকাশের পক্ষে যুক্তি তুলে ধরলেও আপিল বিভাগ আপাতত স্থিতাবস্থা বজায় রাখার সিদ্ধান্ত নেয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, এখন হাইকোর্টে জারি করা রুলের শুনানি ও নিষ্পত্তির পরই সারোয়ার আলমগীরের গেজেট প্রকাশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন