ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় শহর বোরুজের্দে মঙ্গলবার (১৬ জুন) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির ফায়ার বিভাগের প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের ।
নাদের মৌসাভান্দ বলেছেন, শহরের একটি ভবনে বিস্ফোরণ ঘটে এবং এতে আশেপাশের স্থাপনার ক্ষতি হয়েছে। প্রাথমিক মূল্যায়নের বরাতে তিনি বলেন, জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটেছে।
এদিকে ইরানের সাথে সমঝোতা স্মারকে (এমওইউ) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দু’জনেই ইতিমধ্যে স্বাক্ষর করেছেন। তবে সেটা ইলেকট্রনিক উপায়ে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই সমঝোতা স্মারকটি প্রকাশ করা হবে বলে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন।
