আলোকের মতবিনিময় সভা ‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’

আলোকের মতবিনিময় সভা ‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’

ফন্ট সাইজ:

তিন দশকের বেশি সময় ধরে চিকিৎসাসেবা দিচ্ছে আলোক হেলথ কেয়ার ও হাসপাতাল। সোমবার রাজধানীর মিরপুরে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালের কনফারেন্স রুমে ‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’-শীর্ষক একটি আলোচনা সভা আয়োজন করে আলোক। এ সময় আলোকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আলোক হেলথ কেয়ার হাসপাতালের চিকিৎসাসেবার নানা দিক নিয়ে আলোচনা করেন কর্মকর্তা ও চিকিৎসকরা। সভায় আলোকের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন বলেন, আমরা দিন দিন ভালো করছি। বৃহত্তর মিরপুরে অনেকগুলো বিভাগ নিয়ে কাজ করি।

ঢাকা শহরে হেলথ কেয়ারের দিক দিয়ে ঢাকার ৪ থেকে ৫টি প্রতিষ্ঠানে আলোক একটি। সবাই যেন সন্তুষ্টমূলক চিকিৎসা পায়, আলোক সেদিক দিয়ে কাজ করবে। সাংবাদিকদের এক প্রশ্নে ব্যবস্থাপনা পরিচালক বলেন, টাকা পেলাম কী পেলাম না, সেটা ম্যানেজমেন্টের বিষয়। কিন্তু আলোকে রোগী আসলেই চিকিৎসা পাবে। এখানে গরিব-দুঃখী বা দুস্থ ব্যক্তিদের জন্য ‘ফ্যামিলি হেলথকার্ড’-এর ব্যবস্থা আছে। এটা দিয়ে তারা অত্যন্ত কম দামে চিকিৎসা নিতে পারেন। তিনি তার বক্তব্যে হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতিসহ চিকিৎসাসেবার বর্ণনা দেন। হাসপাতালের পরিলচালক ডা. শেখ সালাউদ্দিন বলেন, আলোক মূলত চার পর্যায়ে সেবা দেয়।

ইন্ডোর, আউটডোর, ডায়াগনস্টিক সেবা ও ইমার্জেন্সি। এখানে যেকোনো রোগী, যেমন একদম পথেও যদি পড়ে থাকে; আমাদের প্রথম কাজ হচ্ছে রোগীর সেবা দেয়া? গত জুলাই আন্দোলনে এই হাসপাতালের দরজা সবসময় খোলা ছিল। ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটে আলোকের দরজা সবসময় খোলা থাকবে। আমাদের দুটো হাসপাতালে ১০০ রোগীর বাসস্থান আমরা দিতে পারি। দেশের প্রয়োজনে এই সংখ্যাটাও বাড়াতে পারি। মতবিনিময় সভায় আলোকের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা বিভাগের বর্তমান অবস্থা, কীভাবে চিকিৎসা দিচ্ছেন এবং চিকিৎসায় আধুনিকায়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন