আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বিশাল শোডাউন

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বকাপ উন্মাদনার জ্বরে কাঁপছে রংপুর। পছন্দের দলের জার্সি পরে এবং পতাকা টাঙিয়ে উল্লাসে মেতে উঠেছে ফুটবলপ্রেমীরা। সোমবার রংপুর টাউন হল চত্ব্বর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব বিশাল শোভাযাত্রা করেছে। যুবক-যুবতী, তরুণ-তরুণী, ফুটবলপ্রেমীদের সংখ্যাই বেশি। খুদে শিক্ষার্থী ওয়াজিহা কবির ইয়ামিন, ইসাবা সাদাফ স্বচ্ছ, সীমরাতুল মুনতাহা মন তার পছন্দের আর্জেন্টিনা নিয়ে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।

এর আগের দিন ব্রাজিল সমর্থক গোষ্ঠীরা বিশাল শোডাউন নিয়ে শহর প্রদক্ষিণ করে। বিভিন্ন দেশ ও দলের সমর্থক থাকলেও ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকের সংখ্যা বেশি হওয়ায় তারা একে-অপরের মুখোমুখি অবস্থান করছে। হোটেল-রেস্তরাঁ, হাট-বাজার, অফিস-আদালত সর্বত্রই বিশ্বকাপ ফুটবল খেলাকে ঘিরে আলোচনা-সমালোচনা এমনকি তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েছে একে-অপরের।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে রংপুর এখন উৎসবের শহরে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, একে-অপরের সমর্থকদের ভুলিয়ে নিজের দলের সমর্থক করার। এ যেন এক টানাহেঁচড়ার খেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন