ব্যতিক্রমী ব্রাজিল গেট

ব্যতিক্রমী ব্রাজিল গেট

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে পুরো দেশ। ব্যতিক্রম নয়, পটুয়াখালীর কলাপাড়াও। প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে অনেকেই সাঁটিয়েছে ব্যানার, তোরণ, ফেস্টুন ও পতাকা। তবে কলাপাড়ায় নির্মাণ করা হয়েছে ৩০ ফুট দৈর্ঘ্য ও ২৫ ফুট প্রস্থের ব্যতিক্রমী একটি ব্রাজিল গেট।

উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন শহরের প্রবেশদ্বারে এ গেটটি স্থাপন করেছেন ব্রাজিল ভক্ত ও সমর্থকরা। সবুজ ও হলুদ কাপড়ের মিশ্রনে তৈরি এ গেটটির উঁচুতে দেয়া হয়েছে ব্রাজিল ও বাংলাদেশের জাতীয় পতাকা। নতুন প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে, ব্রাজিল সমর্থন বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ব্যতিক্রমী এমন গেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন