‘কঠিন মুহূর্তে উপলব্ধি করা যায় কারা আপন ও পর’

‘কঠিন মুহূর্তে উপলব্ধি করা যায় কারা আপন ও পর’

ফন্ট সাইজ:

বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে তার পথচলা কয়েক যুগের। সময় যতই এগিয়েছে তার অভিনয় ততই দর্শকদের মাঝে আলো ছড়িয়েছে। অভিনেত্রী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের পর তার যোগ্য উত্তরসূরি হিসেবে সুবর্ণা মুস্তাফাকে এগিয়ে রাখেন নাট্য বোদ্ধারা। বিপরীতে এই শিল্পী কিছুটা হলেও রাজনীতিতে নিজেকে যুক্ত করে সমালোচিতও হয়েছেন। অভিনেত্রী বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছেন।

তবে জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগের সঙ্গে জড়িত অনেকে দেশ ছেড়েছেন। কিন্তু বিপরীতে সুবর্ণা দেশেই ছিলেন। ক্লিন ইমেজের কারণে তাকে বিদেশে চিকিৎসা করার জন্য ছাড়পত্র দেয়া হয়। সম্প্রতি এ অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মান-অভিমানের মিশেলে একটি পোস্ট দিয়েছেন, যা তার ভক্ত অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। মরণব্যাধি ক্যান্সারকে তিনি বলছেন, একটি ব্যক্তি বা পরিবারের যুদ্ধ।

ক্যান্সার রোগীর কষ্ট-দুঃখকে তুলে ধরেছেন তিনি, সংযুক্ত করেছেন এমন দুঃসময়েই প্রকৃত প্রিয়জন ও বন্ধুবান্ধব চেনা যায়। পোস্টটি ব্যক্তিগত কারণে দেয়া বলে মানবজমিনকে জানান সুবর্ণা মুস্তাফা। জানালেন, তিনি কষ্ট পাওয়ার পাশাপাশি ক্ষুব্ধও। তিনি বলেন, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে উপলব্ধি করা যায় কারা আপন ও পর। তখনই আসল পরিবার কিংবা বন্ধু চেনা যায়। যারা প্রকৃত বন্ধু তারাই আপনার পাশে থাকে। ক্যান্সার অত্যন্ত আগ্রাসী একটি রোগ। এমনকি চিকিৎসা শেষ হওয়ার পরও দীর্ঘদিন শারীরিক ও মানসিক যুদ্ধ চলে।

Nadim Ahammed

৬ দিন আগে

রোগটি আবার ফিরে আসবে কিনা—এই মানসিক ট্রমা বা উদ্বেগ জয় করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে যেকোনো মানুষের অসুস্থতায় সহানুভূতিশীল হওয়া আমাদের পারস্পরিক সৌহার্দ্যকে বজায় রাখে। আমরা তার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি। Almighty Allah will help her INSHALLAH.

মন্তব্য করুন