পুরোদস্তুর অ্যাকশনে নয়নতারা

পুরোদস্তুর অ্যাকশনে নয়নতারা

ফন্ট সাইজ:

দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা বর্তমানে ক্যারিয়ারের দুর্দান্ত সময় পার করছেন। একদিকে পূজা হেগড়ে ও নোরা ফতেহির মতো গ্ল্যামার কাস্টে ঠাসা রাঘব লরেন্সের অলটাইম ব্লকবাস্টার হরর ফ্র্যাঞ্চাইজি ‘কাঞ্চনা ৪’-এ নয়নতারার গোপন ফ্ল্যাশব্যাক এন্ট্রি নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জল্পনা তুঙ্গে। অন্যদিকে, বলিউডে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবিতে অভিনয়ের পর নয়নতারা এবার জুটি বেঁধেছেন সালমান খানের সঙ্গে।

প্রখ্যাত পরিচালক বংশী পায়ডিপাল্লির পরিচালনায় এবং দিল রাজুর প্রযোজনায় এই ছবির সাময়িক নাম ঠিক হয়েছে ‘দ্য মেসেঞ্জার’। বর্তমানে মানালির হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে এই ডার্ক স্পাই থ্রিলারের একটি হাই-অকটেন অ্যাকশন শিডিউলের শুটিং চলছে। জানা গেছে, ছবিতে সালমানের পাশাপাশি নয়নতারাকেও পুরোদস্তুর অ্যাকশন হিরোইন হিসেবে দেখা যাবে।

যেখানে তিনি কোনো ডুপ্লিকেট ছাড়াই নিজের মারপিটের দৃশ্যগুলো নিজে শুট করছেন। ২০২৭ সালের ঈদে এই ছবিটি বক্স অফিসে প্রভাসের ‘স্পিরিট’ সিনেমার সঙ্গে মুক্তির লড়াইয়ে নামতে পারে।
নয়নতারার অসাধারণ কাস্টিং ও স্ক্রিন চয়েস প্রমাণ করে গ্ল্যামারাস নায়িকার গণ্ডি পেরিয়ে তিনি কীভাবে চিত্রনাট্যের মূল চালিকাশক্তি হয়ে উঠেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন