ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘রইদ’ দেখে বাকরুদ্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্প্রতি উত্তরা সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করেছেন তিনি।
এরপর রুমিন ফারহানা বলেন, আমি সিনেমা-পাগল মানুষ। অনেক বছর পর এমন একটি সিনেমা দেখলাম, যা আমাকে নাড়িয়ে দিয়েছে। তুষিসহ সবার অভিনয় দেখে আমি অভিভূত। ক্যামেরার সামনে আমি কবে শেষ এভাবে বাকরুদ্ধ হয়েছিলাম মনে নেই।
