আরজি-কর আন্দোলনের সময় মুখ খোলার কারণে বহু তারকাকে পড়তে হয়েছিল মমতা সরকারের রোষানলে। সেই তালিকায় রয়েছে টালিউড অভিনেত্রী সোহিনী সরকারও।
সম্প্রতি তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কথা বললে, এরকম কিছু একটা হবে। এটাই প্রত্যাশিত। জেনেই আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম। বিরোধিতা করাকে সব সময়ই তারা শত্রু বলে মনে করেছে।
