স্টার অব দ্য ডে

স্টার অব দ্য ডে

ফন্ট সাইজ:

মার্কিন মুল্লুকে তখন টানটান উত্তেজনা। নেদারল্যান্ডসের একের পর এক আক্রমণে কোণঠাসা জাপান। ডাচ্‌দের বিপক্ষে সামুরাইরা পিছিয়ে ২-১ গোলে। তবে শেষ বাঁশি বাজার ঠিক দু’মিনিট আগে যেন এক ঐশ্বরিক স্পর্শে থমকে গেল ডালাসের স্টেডিয়াম।

ডি-বক্সের ভেতরের প্রতিকূলতা পেরিয়ে, কর্নার থেকে ভাসানো বলে হেড করলেন জাপানিজ ফরোয়ার্ড ককি ওগওয়া। সামনেই দাঁড়ানো তার সতীর্থের মাথায় যেন চুমু এঁকে দিয়ে জালে জড়ালো বল। ততক্ষণে ইতিহাস লেখা হয়ে গেছে। আর সেই ইতিহাসের মহানায়ক-দাইচি কামাদা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন