যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শুরু থেকেই উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছিল এবং সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান নিয়েছিল। এ ইতিবাচক অগ্রগতিতে যেসব পক্ষ ও মধ্যস্থতাকারী ভূমিকা রেখেছেন, তাদের প্রচেষ্টারও প্রশংসা করেছে ঢাকা।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে, শান্তি চুক্তিটি সদিচ্ছার ভিত্তিতে বাস্তবায়িত হবে এবং তা দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে বাকি অমীমাংসিত বিষয়গুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আশা করছে, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে এবং আঞ্চলিক শান্তি, সাপ্লাই চেইন ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন