মমতাকে নিঃসঙ্গ করে দল ছাড়লেন সাবেক মন্ত্রী ও দলের এক প্রবীণ সাংসদ

ফন্ট সাইজ:

নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গ ছেড়ে দিয়েছেন অনেক নেতা ও জনপ্রতিনিধি। বিধানসভায় ষাট বিধায়কের বিদ্রোহের পর ১৯ জন বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এবার সেই বিদ্রোহী শিবিরে নাম লেখালেন মমতার দল তৈরির সঙ্গী প্রবীণ সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। ফলে বিদ্রোহী সাংসদের সংখ্যা দাঁড়িয়েছে ২০জন । শনিবার দিল্লি উড়ে গিয়ে তিনি খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন। তার আগে শতাব্দী রায়কে সঙ্গে নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে।
রাজনীতিতে পোড় খাওয়া সুদীপের বিদ্রোহী গোষ্ঠীতে যোগদানের পরে কোন পথে এগোবেন কাকলি-শতাব্দীরা, সেই প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। সূত্রের খবর, তৃণমূলের সংসদীয় দলে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিতে পারেন বিদ্রোহীরা। তার আগে ফের একপ্রস্থ বৈঠকে বসতেন পারেন বিদ্রোহী শিবিরের নেতারা। বিদ্রোহীরা আলাদা ব্লকে বসার দাবি জানাবেন বলে জানা গেছে।
এদিকে সাবেক মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের অবস্থানের সঙ্গে তার আদর্শ ও রাজনৈতিক দর্শনের মিল খুঁজে পাচ্ছেন না। সেই কারণেই তিনি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, নিজের ইস্তফাপত্র হোয়াটসঅ্যাপ মারফত দলনেত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন।
তবে দল ছাড়লেও সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার কোনও ইচ্ছা নেই বলেই স্পষ্ট করেছেন মানস ভুঁইয়া। তার দাবি, জনসেবার কাজ তিনি চালিয়ে যাবেন এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে সরে আসবেন না। ভবিষ্যতে তিনি কোন রাজনৈতিক পথে হাঁটবেন, তা নিয়ে জল্পনা শুরু হলেও আপাতত বিজেপিতে যোগদানের সম্ভাবনা নাকচ করেছেন তিনি। একইভাবে কংগ্রেসে প্রত্যাবর্তনের প্রশ্নেও কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি প্রাক্তন মন্ত্রী।
তৃণমূল কংগ্রেসে বদল: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় বারে বারে দলের সাংগঠনিক বদল ঘটাতে বাধ্য হচ্ছেন। কদিন আগে সাংসদ সায়নী ঘোষকে দলের য্ব সংগঠনের সভাপতি করেছিলেন। তবে সাণী বিদ্রোগী শিবিরে চলে যাওয়া এবার সেই পদে আনা হয়েছে ছোটপর্দার জনপ্রিয় মুখ অর্ব বন্দোপাধ্যায়কে। আবার সুদীপ দল ছাড়ায় উত্তর কলকাতার সভাপতি করা হয়েছে বিধায়ক কুণাল ঘোষকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন