সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

ফন্ট সাইজ:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। পুলিশ সদরদপ্তর সূত্রে জানাগেছে, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে বাংলাদেশ পুলিশকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।

জনতা

২ দিন আগে

আলহামদুলিল্লাহ! অবিলম্বে তাকে দেশে এনে প্যান্ডোরার বাক্স খোলা হোক।

MD Anwar Kabir Chowdhury

২ দিন আগে

দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি যাতে অন্যান্য দুর্নীতিবাজরা সতর্ক হয়।

A K M Moklesur Rahman

২ দিন আগে

নজিরবিহীন দুর্নীতি,দুঃশাসন,অত্যাচারী ও দূর্বিনীত পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের দুবাই এ গ্রেপ্তারের মধ্যে দিয়ে প্রমাণ হলো আওয়ামী লীগের পলাতক মন্ত্রী,এমপি,সরকারী কর্মকর্তা ও নেতা/কর্মীদের জন্য ভারতই একমাত্র নিরাপদ দেশ।

Alice

২ দিন আগে

justice needed

Andalib

২ দিন আগে

দুবাইতে বেনজিরের গ্রেফতার সব দূর্নীতিবাজ পুলিশদের জন্য একটি সতর্কবার্তা।‌ বেনজির আওয়ামী লীগের ছত্রছায়ায় সীমাহীন দূর্নীতি , ক্ষমতার অপব্যবহার, ঔদ্ধত্যের কারনে দেশের মানুষের কাছে পুলিশ বাহিনীর
একটি নেতিবাচক ইমেজ তৈরী করেছিলো। কিন্তু বিদেশে গিয়েও শেষ রক্ষা হলো না। এটা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত সুখবর।
এবার সব পুলিশ ভাইরা সাবধান‌।

Rahman

২ দিন আগে

Alhamdulillah. Don’t mercy this bloody.

কাঁউটাল

২ দিন আগে

বেনজিরের চামড়ার নিচে জমা হওয়া চর্বির এখন কি হবে?

Monshur Ahmed

২ দিন আগে

দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে অপরাধ করে বিদেশে পালিয়ে গিয়ে, নিরাপদ ভোগ বিলাসী জীবন যাপন, এই কালচার বন্ধ হাওয়া দরকার!!

হেদায়েত উল্লাহ

২ দিন আগে

যদিও এই খবরে নাগরিকদের খুশি হওয়ার কথা কিন্তু সরকারের ১০০ দিনের যে অর্জন তাতে "আমরা আর মামারা" মিলে মিশে পূরানো ত্বরিকায় রাষ্ট্র পরিচালনার পদ্ধতি তাতে আশাবাদী হওয়া যাচ্ছে না।

টিটু

২ দিন আগে

অপরাধী যেই হোক তার শাস্তি নিশ্চিত করা গেলে দেশে আর কখনোই এমন অপরাধ হবে না এখন দেখার বিষয় সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার বিষয়ে কতটা আন্তরিক

SM Rafiqul Islam

২ দিন আগে

আলহামদুলিল্লাহ। সাবেক আইজিপি বেনজিরের গ্রেফতারে খবর শুনে জাতি সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এখন দ্রুত তাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করবে এই প্রত্যাশা দেশবাসীর । এই ভাবে সব পলাতক দূর্ণীতিবাজদের দেশে এনে বিচারের মুখোমুখি করবে এই প্রত্যাশা করছে দেশের নাগরিকরা। ধন্যবাদ।

Baz

২ দিন আগে

মাশাআল্লাহ! আমাদের প্রিয় "মানবজমিন"-এ প্রকাশিত খবরটি সত্যিই তাৎপর্যপূর্ণ।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেপ্তারের খবর নিঃসন্দেহে অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। এই ব্যক্তি ফ্যাসিস্ট হাসিনা ও তার গংয়ের নানা কর্মকাণ্ড সম্পর্কে বিপুল তথ্য জানেন। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়, তাহলে দেশের জনগণ হয়তো বহু অজানা সত্য জানতে পারবে।
দুর্নীতির অভিযোগে ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার হওয়া শুধু একজন ব্যক্তির বিষয় নয়; এটি সেই পুরো ক্ষমতাকাঠামোর প্রতিচ্ছবি, যার ছায়ায় বছরের পর বছর অনিয়ম, দমন-পীড়ন ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সত্য প্রকাশ পাক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।

no need, i am man.

২ দিন আগে

Benjir Ahammed ''Ottachari'' Lokh.

নজরুল ইসলাম ট

২ দিন আগে

দেশে এনে ওর বিচার করা হোক।

Md. Omar Faruk

২ দিন আগে

অবশেষে গলাউচিয়ে-বুকচেতিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো (0) টলারেন্স বলা দুনীর্তিখ্যাত ও ঘুম-হত্যারকুখ্যাত ভিলেন, গণবিরোধী সন্ত্রাসী পুলিশ মামা গ্রেফতার। ....পুলিশ নামক এ অপরাধী গ্রেফতার জাতির জন্য মহা সুসংবাদ।

khokon

২ দিন আগে

বাংলাদেশ সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এইসব ক্রিমিনালদের দেশে ফেরৎ এনে আইনের আওতায় জনগণের চাওয়া পাওয়ার প্রাধান্য দেওয়া।

Zahedul Anwar

২ দিন আগে

আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। চাকুরীরত অবস্থায় উনি মানুষকে মানুষ মনে করতেন না। দেশে এনে কঠিন বিচারের মুখমুখি করতে হবে।

হারুন আল রশিদ

২ দিন আগে

বিচারের দীর্ঘসূত্রিতা ও দূঃনীতির কারনে এই দূর্বৃত্তের গ্রেফতার আশাবাদি হওয়ার সুযোগ কম। তবে দূর্নীতি করে, নির্বিচারে হত্যা ও গুম করে পালিয়ে বাঁচা মুশকিল এ বার্তাটি সংশ্লিষ্ট মহলে অশনিসংকেত হয় কাঁপন তুলবে। আশংকা হয়, ক'দিন পর ছাড়া পেয়ে সরকারের পক্ষে গীত গাইতে গাইতে কোন পক্ষের জন্য উপযুক্ত প্রার্থী হয় যায়!

মন্তব্য করুন