৬১ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের

সরাসরি: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

৬১ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের

ফন্ট সাইজ:


সকাল ১১টা ৫০ মিনিট

ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফিরে গেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। রেইলি ম্যারেডিথের বলে ম্যাট রেনশোর ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফিরলেন এই বাঁহাতি ব্যাটার। ১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫৫ রান।

সকাল ১১টা ৩১ মিনিট

শুধুর ধাক্কার পর লড়ছেন তামিম-শান্ত

৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩১/১ উইকেটে 


সকাল ১১টা ২৬ মিনিট

৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৫/১। বার্লেটের করা পঞ্চম ওভারের শেষ বলে ছক্কা হাঁকান তানজিদ হাসান তামিম। 


সকাল ১১টা ১৭ মিনিট

৩.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১১/১। শান্ত ৩* তানজিদ ১*


সকাল ১১টা ৮ মিনিট

প্রথম ওভারেই বার্লেটের শিকার সৌম্য

প্রথম ওভারের চতুর্থ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। ১ ওভার শেষে ২ রানে ১ উইকেট নেই বাংলাদেশের।


সকাল ১০টা ৩৮ মিনিট

বিশ্রামে নিয়মিত অধিনায়ক মিরাজ

মিরপুরে আর কিছুক্ষণ পর শুরু হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ওয়ানডে। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ার কারণে এই ম্যাচে মেহেদী হাসান মিরাজকে বিশ্রামে রাখা হয়েছে। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল শান্ত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন