করদাতাদের দাতব্য কাজে সম্পৃক্ত করতে কর রেয়াত সুবিধার আওতায় স্বাস্থ্য, প্রতিবন্ধী সেবা, ক্যান্সার, অটিজম, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ও সামাজিক কল্যাণে নিয়োজিত ১১টি প্রতিষ্ঠানের তালিকা অনুমোদনের প্রস্তাব করেছে সরকার। গত বৃহস্পতিবার উত্থাপিত বাজেটে এ প্রস্তাব করা হয়। প্রস্তাব অনুযায়ী, ব্র্যাক, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চিলড্রেন ক্যান্সার, আল-মারকাজুল ইসলামী, ডিজেবলড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ), শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক এসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে কর রেয়াত সুবিধার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬-এর উপধারা (১) অনুসারে এসব প্রতিষ্ঠানে কোনো করদাতার দান ও অনুদানের অর্থ আগামী ১লা জুলাই থেকে ২০৩০ সালের ৩০শে জুন পর্যন্ত কর অব্যাহতি দেয়া হয়। গত অর্থবছর ৯টি প্রতিষ্ঠানে দান করলে একই ধরনের সুবিধা দেয়া হয়েছিল।
যে ১১ প্রতিষ্ঠানে অনুদান দিলে মিলবে বড় করছাড়
১৪ জুন (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
