অভিনেতা ইমরান হাশমির একটি সিনেমার শুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। উত্তরাখাণ্ডে শুটিংয়ের জন্য একটি রেস্তরাঁর আদলে অস্থায়ী সেট তৈরি করা হয়েছিল। সেখানে ‘ক্যাফে অ্যান্ড বার’ লেখা একটি সাইনবোর্ড নিয়ে আপত্তি স্থানীয় কয়েকজন বাসিন্দার। তাদের দাবি, হরিদ্বার হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান। এমন একটি শহরে ‘বার’ শব্দ ব্যবহার করা শহরের ধর্মীয় ও আধ্যাত্মিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ইমরান হাশমির শুটিং সেট নিয়ে আপত্তি
বিনোদন ডেস্ক
১৩ জুন (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
