ট্রেনে ভাড়া লাগবে না জ্যেষ্ঠ নাগরিকদের

ট্রেনে ভাড়া লাগবে না জ্যেষ্ঠ নাগরিকদের

ফন্ট সাইজ:

দেশে ৬৫ বছরের বেশি বয়সীদের ট্রেন ভ্রমণে লাগবে না কোনো ভাড়া। মেট্রোরেল ভাড়ায়ও তারা পাবেন ২৫ শতাংশ ছাড়। সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বহুল আলোচিত ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের সুরক্ষা ভাতার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এই অংশেই ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য রেল ভ্রমণে এই সুবিধার কথা বলা হয়েছে। এর আগে মেট্রোরেলেও জেষ্ঠ্য নাগরিকদের ২৫ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দেয় সরকার।