কৃষক কার্ড প্রকল্প বাস্তবায়নে বাজেটে বড় বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে। দেশের ১০০টি উপজেলায় সাড়ে ৪২ লাখ কৃষকের জন্য প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। গতকাল বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব দেন তিনি।
বলেন, সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো, কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে গত পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করে সরকার। সরকারের এই উদ্যোগের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা প্রতিবছর একবার আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবেন। ধারাবাহিকভাবে দেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছানো হবে বলে জানান অর্থমন্ত্রী।
আরও পড়ুন:
রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু
