বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের অবস্থান বদলের ইঙ্গিত

বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের অবস্থান বদলের ইঙ্গিত

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, তিনি কোনো না কোনোভাবে ফিফা বিশ্বকাপে উপস্থিত থাকবেন। বিশ্বকাপের অন্তত একটি ম্যাচে ট্রাম্প উপস্থিত থাকবেন, এমন ধারণা আগে থেকেই ব্যাপকভাবে প্রচলিত ছিল। তবে তিনি কোন ম্যাচে বা কী ভূমিকায় উপস্থিত থাকবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে, ফিফার সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, আগামী ১৯শে জুলাই অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্পÑ এমনটাই তিনি প্রত্যাশা করছেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। গত বছর নিউ জার্সিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ট্রাম্প ঠিক একই কাজ করেন। যে স্টেডিয়ামে আগামী বিশ্বকাপের ফাইনাল হবে, সেই একই ভেন্যুতে তিনি চেলসির অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেন। তবে সে সময় দর্শকদের একাংশ তাকে দুয়োধ্বনি দেয়। চলতি সপ্তাহের শুরুতে এনবিএ ফাইনালেও তিনি একই ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়েন।

একটি ছবিতে দেখা যায়, ডনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চেলসির অধিনায়ক রিস জেমস ক্লাব বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরছেন। গত বছরের সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রী কার্ল রেসিন। হোয়াইট হাউসের ওভাল অফিসে এক এএফপি প্রতিবেদক ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি বিশ্বকাপের কোনো ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা করছেন কি নাÑ জবাবে ট্রাম্প বলেন, আমি থাকবো, আমি থাকবো। তিনি আরও বলেন, বুধবার সকালে তার গিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা হয়েছে। ট্রাম্পের ভাষায়, আজ সকালে গিয়ান্নির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, আসন্ন এই টুর্নামেন্টের সাফল্যের কাছাকাছিও আগে কখনো কিছু আসেনি। সাম্প্রতিক দিনগুলোতে কয়েকটি দল ও কর্মকর্তার ভিসা ও অভিবাসনসংক্রান্ত সমস্যার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমরা বিষয়টি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি, যাতে সঠিক ব্যক্তিরা আমাদের দেশে প্রবেশ করতে পারেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন