প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

ফন্ট সাইজ:

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে শুরু হওয়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটে অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথা অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভা প্রস্তাবিত জাতীয় বাজেটে অনুমোদন দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আজকের বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন দেয়া হলো।

বিশেষ এ বৈঠকে শেষে বিকাল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন