উপজেলার ভাটরা ইউনিয়নের প্রতিটি গ্রামে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ছড়িয়ে দিতে ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে অর্ধশতাধিক প্রজেক্টর, এলইডি টিভিসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার ভাটরা ইউনিয়ন পরিষদের সামনে প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ভাটরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা পাটোয়ারী।
ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হোসেন তফাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ ভাটরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সমাজসেবক মো. আনোয়ার হোসেন আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি নেতা নজরুল বিএসসি, মনির হোসেন শেখ, মো. জসিম উদ্দিন পাটোয়ারী, মো. ইব্রাহিম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাজী রায়হান, যুবদলনেতা শেখ সোহেল, কবির স্বর্ণকার, সোহেল পাটোয়ারী, মাহবুব মজুমদার, মোহাম্মদ হোসেন পাটোয়ারী, রাছেল সরকার, সাগর পাল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ সাকিল, ঢাকা মহানগর বিএনপি’র নেতা পলাশ খান, দল্টা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন, ছাত্রদল নেতা তানজিল মজুমদার, মেহেদী হাসান প্রমুখ।
বিশ্বকাপের আনন্দ
অর্ধশতাধিক প্রজেক্টর এলইডি টিভি বিতরণ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
