পটুয়াখালীতে চার শতাধিক চারা বিতরণ

পটুয়াখালীতে চার শতাধিক চারা বিতরণ

ফন্ট সাইজ:

পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী ডিজিটাল স্মার্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘চারা’ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এই কমসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন- সংস্থার সভাপতি সোনালী ব্যাংকের সাবেক এজিএম মো. আবুল হাশেম। হাজীখালী ডিজিটাল স্মার্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক শ.ম. দেলোয়ার হোসেন দিলীপ, সাবেক সমাজসেবা কর্মকর্তা এডভোকেট মুহাম্মদ আব্দুস সালাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেনÑ সংস্থার ভলান্টিয়ার প্রধান মো. রাশিদুল ইসলামসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এ সময় আবুল হাশেম বলেছেন, গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই। গাছ কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে বায়ুদূষণ কমায়, পরিবেশ এবং মানুষের অস্তিত্ব রক্ষা করে। গাছ প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে জলবায়ু নিয়ন্ত্রণ করে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন