নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সোহেল সরকার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল সরকার সুনামগঞ্জ জেলার ধীরাই থানার নয়াগাঁও গ্রামের সুমেন সরকারের ছেলে। ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল আজিজ শেখ জানান, মঙ্গলবার বিকালে রামারবাগ ভাড়াটিয়া বাড়ির ছাদে পাঁচ বছরের মেয়ে শিশু খেলাধুলা করছিল। এ সময় একই বাড়ির ভাড়াটিয়া সোহেল সরকার কৌশলে শিশুটিকে খেলাধুলা থেকে সিঁড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশু চিৎকার করলে সোহেল পালিয়ে যায়। এদিন রাতে শিশু তার মাকে বিষয়টি জানায়। এরপর শিশুর মা গভীর রাতে থানায় অভিযোগ করলে সোহেল সরকারকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
