ব্রাজিলের পতাকা উড়ানো হলো না ফয়সালের

ব্রাজিলের পতাকা উড়ানো হলো না ফয়সালের

ফন্ট সাইজ:

বিশ্বকাপ উন্মাদনার মধ্যেই মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে গেল মানিকগঞ্জে। প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিভে গেল এক তরুণের জীবন প্রদীপ। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামের ব্রাজিল ভক্ত ১৭ বছরের কিশোর ফয়সালের মৃত্যুর মধ্য দিয়ে শুধু পরিবারেই নয় পুরো গ্রাম জুড়েই বইছে শোকের ছায়া। হতদরিদ্র মুন্নু মিয়ার ছেলে ফয়সাল স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী হিসেবে কাজ করতেন। সামান্য রোজগারের টাকা থেকে প্রিয় দল ব্রাজিলের পতাকা কিনে সবচাইতে উঁচুতে উড়াতে চেয়েছিল। কিন্তু সেই ইচ্ছে তার পূরণ হলো না। মৃত্যুর কাছে হার মেনে পারি জমালো না ফেরার দেশে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসএস পাইপের সাহায্যে প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙানোর সময় ঝড়ো বাতাসের কারণে পাইপটি ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে ফয়সাল তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং আম গাছ থেকে নিচে পড়ে যান। পরে তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন