সরাইলে রায়হান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সরাইলে রায়হান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর কিশোর রায়হান (১৪) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সরাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পরিবার ও স্বজনরা। বুধবার দুপুরে সরাইল সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির কাছে দ্রুত আইনি সহায়তার দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।

সূত্র জানায়, গত ৩০শে মে রাতে মাদক ক্রয়-বিক্রয় ও লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে সরাইল সদরের সৈয়দটুলা উত্তর পাড়ায় দুই পক্ষের সংঘর্ষে খুন হয় রায়হান। রায়হান একই গ্রামের প্রয়াত তকদির হোসেন প্রকাশ ছোটন মিয়ার ছেলে। এ ঘটনায় রায়হানের মা বাদী হয়ে ৩১ জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারী নিহতের পরিবার ও স্বজনরা বলেন, ঘটনার পর ওই গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। আসামিদের কেউ কেউ প্রকাশ্যে ঘোরাফেরা ও বাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন