কুমিল্লায় ‘মুজিব থেকে সজিব টেলিগ্রাম গ্রুপ’ ও নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল ও সরকারবিরোধী সেøাগানের অভিযোগে ৭৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। গত সোমবার রাতে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিন উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী তাঁতীলীগ ও ছাত্রলীগের ২৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ রয়েছে, গত শুক্রবার ভোরবেলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিঅ্যান্ডবি ব্রিজ এলাকায় যুবলীগের ব্যানারে মিছিল বের করা হয়। এতে সরকারবিরোধী সেøাগান দেয়া হয়। রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে এই মিছিল পরিচালিত হয়েছে বলে অভিযোগ করা হয়। মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মিছিল, ৭৪ জনের বিরুদ্ধে মামলা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
