রূপগঞ্জে ৮৫ বোতল বিদেশি মদসহ ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮৫ বোতল বিদেশি মদসহ এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ আরও পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এসব গ্রেপ্তারের ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল বিদেশি মদসহ এবি ব্যাংকের ভুলতা শাখার এসএফ বিজনেস কর্মকর্তা মকবুল হোসেন রানাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে গোলাকান্দাইল এলাকার বাবু লাল, বরপা এলাকার আকাশ, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ফরহাদ ও রনি এবং কায়েতপাড়া দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলুকে মাদকসহ আটক করে পুলিশ। অন্যদিকে মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন