ত্রিশালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশালে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পরিবারের সদস্যরা। বুধবার বেলা ১১টার দিকে আউলটিয়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত ২০২৫ সালের ৩১শে আগস্ট রাতে আনারুল হকের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি রাতে ঘটায় প্রকৃতপক্ষে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের স্বজনদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তারা দাবি করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে আউলটিয়া গ্রামের মোস্তফা (৪৫), সিরাজুল ইসলাম (৩৫), হাসেন আলী (৫০), হযরত আলী (৪০) ও সজিব মিয়া (২৩)কে। অভিযুক্ত ও বাদী আনারুল হক একই গ্রামের বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। প্রায় ১০ মাস ধরে আমি ও আমার পরিবার এই মামলার কারণে নানা হয়রানির শিকার হচ্ছি। আমি সরকারের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছি। অপর অভিযুক্ত হযরত আলী বলেন, এই মামলার কারণে আমাদের পরিবার চরম দুর্ভোগে পড়েছে। আমরা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে মোস্তফা, হাসেন আলী, সজিব মিয়াসহ অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনার পর আনারুল হক মোস্তফাসহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন