ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন

ফন্ট সাইজ:

ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় বিভাগের একটি প্রতিনিধিদল গতকাল সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেছেন। বুধবার সকালে প্রতিনিধিদলটি ঝিনাইদহ শহরের চুটুলিয়া মোড় সংলগ্ন মাঠ, মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস) এলাকা, ঝিনাইদহ-কুষ্টিয়া রোড সংলগ্ন ঝিনাইদহ ক্যাডেট কলেজের উত্তর পাশের খাস জমি এবং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৩১ একর খাস জমি পরিদর্শন করেন। এ ছাড়াও শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারের কাছে কুষ্টিয়া সড়কের পশ্চিম পাশে একটি জমি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মাজহারুল ইসলাম, সদস্য সচিব উপল সীজার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি সিনিয়র সহকারী সচিব সঞ্জীব এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা। এ সময় আরও উপস্থিত ছিলেনÑ ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মো. আব্দুল মজিদ, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, ডা. হাসানুজ্জামান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন