পুকুরের পানি সেচে মাছ ধরার জন্য মোটর লাইনে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার সকালে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বাজিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মোটর লাইনে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) এবং আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০) ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া, আহত মো. মিঠু (৩০) নামের অপর একজনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
