জামালপুরের মেলান্দহে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাত ১১টার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে উপজেলার রায়ের বাকাই এলাকায় বিকালে পুকুরে গোসল করতে নিখোঁজ হয় তারা। নিহতরা হলো, উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকার আঃ রফিকের ছেলে আল নাফি (৮) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে ছেলে মো. রিফাত (৮)। তারা দু’জনই ঝাউগড়ায় একটি কিন্ডার গার্টেনে পড়াশোনা করে। মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
জামালপুর শহর প্রতিনিধি
১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
