ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনে সিসিক প্রশাসক

ফন্ট সাইজ:

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন। বুধবার দুপুরে তিনি কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে সিসিক প্রশাসক চিকিৎসক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং রোগীবান্ধব সেবার মানোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, দেড় কোটিরও বেশি মানুষের চিকিৎসার ভরসাস্থল এই মেডিকেল কলেজ ও হাসপাতাল। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখা গেলে রোগী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবারই উপকার হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ বলেন, “কলেজের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো আমরা সিসিক প্রশাসকের কাছে তুলে ধরেছি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌনরোগ বিভাগ) ডা. মইনুল ইসলাম চৌধুরী নান্না, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হৃদরোগ বিভাগ) ডা. শুয়াইব আহমদ শোয়েব, সহযোগী অধ্যাপক (নাক, কান ও গলা বিভাগ) ডা. সৈয়দ নাফি মাহদীসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন